নতুন মডেলের টিভিএস মোটরসাইকেল এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাজারে নতুন অ্যাপাচে আরটিআর মডেলের একটি মোটরসাইকেল নিয়ে এসেছে। ১৫০ সিসির এই মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭০ হাজার টাকা।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন ও প্রধান পরিচালন কর্মকর্তা রিয়াজ আহমেদ সম্প্রতি টঙ্গীর আউচপাড়ায় নিজস্ব কার্যালয়ে মোটরসাইকেলটির বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির অর্থ বিভাগের প্রধান বিপ্লব কুমার রায়, সার্ভিস বিভাগের প্রধান রাজওয়ান্ত সিং, স্পেয়ার হেড সব্যসাচী, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক আতিকুর রহমান। বিজ্ঞপ্তি।