প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কাল শনিবার চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করবেন। ওই দিন বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের পঞ্চম তলার জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এই মুদ্রানীতি ঘোষণা করবেন বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, অন্যান্য বছরের মতো এ বছরও গভর্নর দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট ব্যাংকার, সাবেক গভর্নর, সাবেক মন্ত্রী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, সাবেক অর্থ উপদেষ্টা, সাবেক সচিবসহ মুদ্রানীতি-সংশ্লিষ্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মতামত, পরামর্শ ও তাঁদের সঙ্গে আলোচনা করে এই মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন। বাসস