নতুন মূসক আইনের খসড়ার ওপর মতামত নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনের খসড়ার ওপর মতামত নেওয়া হচ্ছে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ। গত শনিবার চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে দুটি পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে এবং বিকেলে চট্টগ্রাম চেম্বার এনবাির ও আন্তর্জাতিক অর্থ সংস্থার (আইএফসি) সহায়তায় সভা দুটি অনুষ্ঠিত হয়। দুই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর। আলোচক ছিলেন বৃহৎ করদাতা ইউনিটের (মূসক) কমিশনার জাহাঙ্গীর হোসেন, ডাচ্ ভ্যাট বিশেষজ্ঞ প্রফেসর বেনথেরা প্রমুখ। দুই অনুষ্ঠানেই এনবিআর চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালে দেশে প্রথম মূসক আইন তৈরি হয়েছিল। এখন এই আইনকে আরও যুগোপযোগী করে নতুন আইনের খসড়ার ওপর ব্যবসায়ী সংগঠনগুলোর মতামত নেওয়া হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে এই আইন শিগগিরই কার্যকর হবে।চট্টগ্রাম চেম্বারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম। মেট্রো চেম্বারের সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি খলিলুর রহমান।