নতুন মোবাইল ব্র্যান্ড গোল্ডবার্গ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান খানসন্স গ্রুপ দেশের মুঠোফোন ও স্মার্টফোন বাজারে গোল্ডবার্গ নামে নতুন একটি ব্র্যান্ড নিয়ে আসছে। আগামী মার্চ মাসে তিনটি স্মার্টফোন ও চারটি ফিচার ফোন নিয়ে এবং ছয়টি বিভাগের ৫১টি জেলায় বিপণনের মধ্য দিয়ে যাত্রা করবে ব্র্যান্ডটি। ঢাকায় ডেইলি স্টার সেন্টারে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গোল্ডবার্গের লোগো উন্মোচন অনুষ্ঠানে এর চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান খান নতুন এই মোবাইল ব্র্যান্ড বিপণনের ঘোষণা দেন। এতে আরও বক্তব্য দেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান এবং প্রধান বিক্রয় কর্মকর্তা রাসেল আহমেদ। আজিজুর রহমান বলেন, ‘আপাতত চীন থেকে আমদানি করলেও দুই বছরের মধ্যে দেশেই এ মুঠোফোন সংযোজন করার পরিকল্পনা রয়েছে।’
বিজ্ঞপ্তি