নতুন ললিপপ-অ্যাল্পেনলিবে পপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বখ্যাত কনফেকশনারি ব্র্যান্ড পারফেট্টি ভ্যান মেলে সম্প্রতি ঢাকা রেজেন্সি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করল নতুন ব্র্যান্ড অ্যাল্পেনলিবে পপ। নতুন এই ললিপপের দাম পাঁচ টাকা এবং প্রতিটি ললিপপের সঙ্গে পাওয়া যাবে একটি কালার চেঞ্জিং ট্যাটু। স্মুথ ও ক্রিমি এল্পেনলিবে পপ এসেছে কেরামেল ও ক্রিম স্ট্রবেরির দুটি মজাদার ফ্লেভারে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের মিশন উপপ্রধান মার্টিন ভ্যন হগ্যাট্রাটেন, পারফেট্টি ভ্যান মেলের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ রামাকৃষ্ণান, মার্কেটিং ডিরেক্টর সানিয়া মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি