নতুন শেভিং রেজর জিলেট গার্ড এখন দেশের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বাংলাদেশ (প্রা.) লিমিটেড ‘জিলেট গার্ড’ নামে নতুন একটি শেভিং রেজর নিয়ে এসেছে দেশের বাজারে।ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানে পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়। এতে জানানো হয়, এ শেভিং রেজর ২৯ টাকায় বিক্রি হবে। এর একেকটি কার্টিজের দাম পড়বে ১০ টাকা। অনুষ্ঠানে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বাংলাদেশ (প্রা.) লিমিটেডের বাজার ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ রায়হান, আইবিএলের সহযোগী পরিচালক সাঈদ রুম্মান আলী ও জাতীয় ব্যবস্থাপক অজয় কুমার দেব এবং মিডিয়া ব্যক্তিত্ব ইমন ও শারিকা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আন্তর্জাতিক কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের একটি শাখা হচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বাংলাদেশ (প্রা.) লিমিটেড। বিজ্ঞপ্তি।