নতুন সরকারের প্রথম একনেক সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ রোববার। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে।
আজকের একনেক সভায় মোট সাত হাজার ৭৩৫ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এদিকে সম্প্রতি একনেকের পরিসর বাড়ানো হয়েছে। ১০ সদস্যবিশিষ্ট একনেকের পরিবর্তে এখন এর সংখ্যা ১৫ করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনকালীন সরকারের নতুন প্রকল্প অনুমোদন দেওয়ার ক্ষমতা খর্ব করায় গত দুই মাসের বেশি সময় ধরে একনেক সভা করা যায়নি। গত ১২ নভেম্বর সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়।