প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম্ফনি দেশের বাজারে নিয়ে এল সেলফি তোলার জন্য স্পেশাল স্মার্টফোন ‘সিম্ফনি পি-৯’। ডুয়েল ফ্ল্যাশলাইটের এই স্মার্টফোন দিয়ে তোলা যাবে অসাধারণ সব ছবি। ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও সেলফি ফ্ল্যাশ দেবে প্রাণবন্ত সব সেলফি তোলার অভিজ্ঞতা। এর সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ডুয়েল টোন ব্যাক ফ্ল্যাশ, যার ফলে ব্যাক ক্যামেরা দিয়ে রাতেও তোলা যাবে অসাধারণ সব ছবি। ক্যামেরা ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচারগুলো হলো এইচডিআর মোড, প্যানারোমা মোড ও ফেস বিউটি (মাল্টিফেস মোড)। ব্ল্যাক ও ডার্ক ব্লু কালারে সারা দেশে সিম্ফনির সব শোরুমে এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯০ টাকায়। সঙ্গে কাস্টমারদের জন্য বিনা মূল্যে রয়েছে একটি ব্লু-টুথ স্পিকার। বিজ্ঞপ্তি