নতুন স্কেলে বোনাস চেয়ে বাংলাদেশ ব্যাংক সিবিএর চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো বেতন স্কেলে প্রণোদনা বোনাস দেওয়ার উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) গতকাল নতুন স্কেলে প্রণোদনা বোনাস চেয়ে গভর্নর ফজলে কবিরের কাছে চিঠি দিয়েছে। সিবিএর সভাপতি আব্দুল হাকিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পুরোনো স্কেলে বোনাস দেওয়ায় সবাই হতাশ ও ক্ষুব্ধ।
গত রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রণোদনা বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেওয়া হবে। এরপর থেকেই কর্মকর্তারা সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানিয়ে আসছেন। ক্ষুব্ধ কর্মকর্তারা গভর্নরের সঙ্গে দেখা করে নতুন স্কেলে বোনাস দাবি করলেও কোনো অগ্রগতি হয়নি।