প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে নতুন স্বাদের পানীয় নিয়ে এল স্প্রাইট। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে নতুন স্প্রাইটের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান বলেন, ‘এ বছর নতুন স্বাদের স্প্রাইট নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এতে অম্লতার মাত্রা ও খনিজ-জলের গুণমান সঠিক। এটি পান করে ভোক্তারা চনমনে ও সতেজ হয়ে উঠবেন। আমরা আশা করি, নতুন স্বাদের স্প্রাইট এই গ্রীষ্মে ও আসন্ন উৎসবের মৌসুমে বাংলাদেশে কোমল পানীয়ের ভোক্তাদের মন জয় করে নেবে।’ বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় লেমন-লাইম ফ্লেভারড কোমল পানীয় স্প্রাইটের পথচলা শুরু হয় ১৯৬১ সালে। এখন তা ১৯০টির বেশি দেশে বাজারজাত হচ্ছে। বিজ্ঞপ্তি।