নতুন ৫ টাকার নোট আসছে রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অর্থসচিবের স্বাক্ষর করা পাঁচ টাকার নোট বাজারে আসছে আগামী ৫ জুন রোববার। প্রথমবারের মতো ‘সরকারি নোট’ হিসেবে পাঁচ টাকার নোট বাজারে আসছে। পাঁচ টাকা আগে ছিল ‘ব্যাংক নোট’
অর্থ মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ টাকাকে ব্যাংক নোট থেকে সরকারি নোটে রূপান্তর করার প্রস্তাবে ২০১৫ সালের ২১ নভেম্বর সম্মতি দেন। এরপরই অর্থসচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে নতুন পাঁচ টাকার নোট ছাপার কাজে হাত দেয় সরকার।
আগামী রোববার প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে ও পরে অন্য শাখা থেকে নতুন পাঁচ টাকার নোট ছাড়া হবে। 
ব্যাংক নোটের সামনের অংশে বাংলায় একবার ‘বাংলাদেশ ব্যাংক’ এবং পেছনের অংশে একবার করে বাংলা ও ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক লেখা থাকে। সামনের অংশে টাকার অঙ্ক উল্লেখসহ লেখা থাকে ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটের সামনের অংশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি থাকবে।