নতুনভাবে বাজারে এসেছে ব্ল্যাক হর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব সফট ড্রিংকসের পণ্য ‘ব্ল্যাক হর্স’ নতুনভাবে বাজারে এসেছে। নতুন মোড়কে ব্ল্যাক হর্স কার্বোনেটেড বেভারেজ ২৫০ এমএল ক্যান ও ২৫০ এমএল পিইটি বোতল সর্বত্র সরবরাহ শুরু হয়েছে। রাজধানীর গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন পানীয়ের মোড়ক উন্মোচন করেন কোম্পানির চেয়ারম্যান হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল রশিদ, গ্রুপ ডিরেক্টর সামির আল রশিদ, ম্যানেজিং ডিরেক্টর আহমেদ হোসেন, ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) খায়রুল আনামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।