নতুনরূপে হোন্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রিম নিও
ড্রিম নিও

সাদা রঙের ওপর লাল স্ট্রাইপ। হোন্ডা মোটরসাইকেলের রং যদি এমন হয়, তাহলে কেমন হবে? উত্তরে মোটরসাইকেল ব্যবহারকারীরা হয়তো বলবেন, ভালোই মানাবে। আবার অনেকে বলতে পারেন, না, রংটি মানাল না।

যে যা-ই বলুক, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বাজারে এনেছে নতুন রঙের মোটরসাইকেল। ১১০ সিসির নতুন এই বাইকের নাম দেওয়া হয়েছে ‘ড্রিম নিও’। এনডিটিভির এক খবরে এমনটি জানানো হয়েছে।

হোন্ডা জানিয়েছে, নতুন এই মোটরসাইকেলের গায়ের রঙে বেশ পরিবর্তন আনা হয়েছে। গায়ের রং থাকছে সাদা। সাদার ওপর লাল স্ট্রাইপ। তবে ভারতে আগের দামেই পাওয়া যাবে নতুন রঙের এই বাইক।

প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ওয়াই এস গুলারিয়া বলেন, ‘ড্রিম নিও’ হোন্ডার ড্রিম সিরিজে নতুন সংযোজন। নতুন রঙের এই বাইক মোটরসাইকেল ব্যবহারকারীদের আরও বেশি আকৃষ্ট করবে। দিল্লির শো-রুমগুলোতে আগের দামেই পাওয়া যাবে নতুন এই মোটরসাইকেল।

ভারতে বর্তমানে পাঁচটি রঙে পাওয়া যাচ্ছে ড্রিম নিও। এর মধ্যে রয়েছে অ্যামেজিং হোয়াইট, ব্লাক উইথ ভায়োলেট স্ট্রাইপস, ব্লাক উইথ রেড স্ট্রাইপস, আলফা রেড ও মনসুন গ্রে মেটালিক।