নন্দন মেগা শপে গ্রিন মার্কেটিংয়ের বেডরুম ফার্নিচার বিক্রি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান এভিনিউয়ের নন্দন মেগা শপে এখন থেকে গ্রিন মার্কেটিং লিমিটেডের তৈরি বিভিন্ন ডিজাইনের বেডরুম ফার্নিচার বা আসবাবপত্র পাওয়া যাবে।গ্রিন মার্কেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক কাওছার হোসেন চৌধুরী সম্প্রতি নন্দন মেগা শপে তাঁর প্রতিষ্ঠানের আসবাবপত্র বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় নন্দন মেগা শপের পরিচালন ব্যবস্থাপক সুমীর দাস, শাখা ব্যবস্থাপক বেলায়েত হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।