নববর্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে ডিভন ফ্যাশন হাউস নামের একটি প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারে শিশুদের পোশাক বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
ডিভনের প্রধান ডিজাইনার জান্নাতুল ফেরদৌস জানান, ‘শিশুদের নতুন পোশাক দিতে পেরে আমরা আনন্দিত। নতুন বছরের যে আনন্দ তা সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানটির লাভের অংশ সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের দেওয়া হয়।’ বিজ্ঞপ্তি।