নবাবগঞ্জ ও জিঞ্জিরায় ব্র্যাক ব্যাংকের দুটি শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক ঢাকার নবাবগঞ্জ ও জিঞ্জিরায় দুটি শাখা খুলেছে। এর মধ্যে ঢাকা-বান্দুরা মেইন রোডের ইছামতী প্লাজায় নবাবগঞ্জ শাখা এবং জিঞ্জিরা হাইওয়ের ডাকপাড়ার মোনা ট্রেড সিটিতে কেরানীগঞ্জ শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি এই শাখা দুটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘সামাজিকভাবে দায়বদ্ধ ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক দেশের আপামর জনসাধারণের কাছে সুলভ মূল্যে সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা পেঁছে দেওয়ার জন্য দেশব্যাপী শাখা সম্প্রসারণের কাজ করে চলেছে।’এদিকে নবাবগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বাগমারা উচ্চবিদ্যালয়কে ব্র্যাক ব্যাংক ছয়টি কম্পিউটার দান করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বাগমারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমেদের কাছে কম্পিউটার হস্তান্তর করেন। এ সময় নবাবগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা (টিএনও), ওসি, এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার, ব্যাংকের কর্মকর্তারা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।