প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জে প্রাইম ব্যাংকের ১৪৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। ২২ ডিসেম্বর ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল আহসান, কলাকোপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব আহমেদ ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।