নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আজ সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আজ মঙ্গলবার ঢাকার র্যা ডিসন হোটেলে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিকেলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ও দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের মধ্যে ব্যক্তিক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনার ব্যবস্থা থাকবে।বাংলাদেশে দক্ষিণ কোরীয় দূতাবাসের বাণিজ্যিক বিভাগ কোটরা এই অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের উন্নয়ন অংশীদাররাও যোগ দেবেন। এতে দক্ষিণ কোরিয়ার ১৪টি নামীদামি প্রতিষ্ঠান অংশ নেবে। বিজ্ঞপ্তি।