নবীনগরে চারতলা বিপণিবিতান চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের কোর্ট রোডে সম্প্রতি আয়েশা আমজাদ টাওয়ার নামে চার তলাবিশিষ্ট একটি শীতাতপ-নিয়ন্ত্রিত শপিং সেন্টার বা বিপণিবিতান উদ্বোধন করা হয়েছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক অর্থ ও মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান এই বিপণিবিতানের উদ্বোধন করেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রফিকুজ্জামান, টাওয়ারটির অন্যতম স্বত্বাধিকারী আহমেদ হোসেন, মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, সাংবাদিক আবু কামাল খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সাবেক উপসচিব মোহাম্মদ হোসেন।অনুষ্ঠানে আহমেদ হোসেন জানান, টাওয়ারটিকে ভবিষ্যতে ছয়তলায় উন্নীত করা হবে। এর চতুর্থ তলা পর্যন্ত বিপণিবিতান থাকবে এবং পঞ্চম ও ষষ্ঠ তলায় গরিব রোগীদের জন্য একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে।