নভেম্বরে বাংলাদেশে বিজনেস ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ইউএনএসকাপের এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম (এপিবিএফ)। এটির আয়োজন করবে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি)।
এপিবিএফে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে সেই দেশের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এইচ সুশীলো বামবাং ইউধোইয়োনোর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আমন্ত্রণ জানান।
২০১২ সালে ইন্দোনেশিয়ার ৬৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে মাহবুবুর রহমানকে ‘প্রেসিডেনশিয়াল ফ্রেন্ড অব ইন্দোনেশিয়া’ শীর্ষক সম্মানে ভূষিত করা হয়। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে তাঁকে সম্মাননা দেওয়া হয়।
বর্তমানে এপিবিএফের সদস্য হিসেবে রয়েছে ইউএনএসকাপভুক্ত ৫৩টি দেশ ও সহযোগী সদস্য হচ্ছে ৯টি দেশ। বিজ্ঞপ্তি।