নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পাঁচ মাসের সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ১০ দশমিক ৪ শতাংশ বেড়ে চার হাজার ৭৭৫ কোটি ডলারে উন্নীত হয়েছে। চার মাস ধরে একটানা বাণিজ্য ঘাটতি কমার পর নভেম্বর মাসে তা বাড়ল। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ গত শুক্রবার এই তথ্য দিয়েছে। এর ফলে দেশটির আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যবধান পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।বিশ্লেষকেরা অবশ্য পূর্বাভাস দিয়ে বলেছিলেন, নভেম্বর মাসে এসে বাণিজ্য ঘাটতি চার হাজার ৪৮০ কোটি ডলারে উন্নীত হবে।গত নভেম্বর মাসের বিশাল ঘাটতি চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশের নিচে নামিয়ে আনতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। কেননা অভ্যন্তরীণ উৎপাদন জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মাত্র ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।বাণিজ্য বিভাগ বলছে, গত নভেম্বর মাসে সেবা ও পণ্য রপ্তানি দশমিক ৮৫ শতাংশ কমেছে, আর আমদানি বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। গত বছরের ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) দেশটির পুঞ্জীভূত বাণিজ্য ঘাটতি হয়েছে ৫১ হাজার ২৭৮ কোটি ডলার। ২০১০ সালে এর পরিমাণ ছিল ৫০ হাজার কোটি ডলার। সূত্র: এএফপি