নভোএয়ার উড়বে সৈয়দপুরের আকাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সৈয়দপুর পথে ১৪ ফেব্রুয়ারি থেকে উড়তে শুরু করবে বেসরকারি নভোএয়ারের বিমান। সৈয়দপুর বিমানবন্দরে নভোএয়ারের ইনচার্জ বদরুদ্দোজা জানান, এ পথে তাঁদের ৬৮ আসনের বিমান উড়বে। ভাড়া নির্ধারণ করা হয়েছে একমুখী ৩ হাজার ২০০ ও দ্বিমুখী ৬ হাজার ৪০০ টাকা। তবে আগামী এক মাস যাত্রীরা একটি টিকিট কিনলে আরেকটি পাবেন বিনা মূল্যে। এ উপলক্ষে গতকাল সৈয়দপুরে এক রোড শোর আয়োজন করা হয়। এতে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহিন আহমেদ, নভোএয়ারের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক এ এফ এম মাহফুজুল আলম, রাজশাহীর ইনচার্জ সৌমন চৌধুরী অংশ নেন।