নভোএয়ারের টিকিটে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা থেকে চট্টগ্রাম ও সৈয়দপুর পথে বিমান টিকিটে ছাড় ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ফলে যাত্রীরা ঢাকা থেকে সর্বনিম্ন ৩ হাজার ৭০০ টাকায় চট্টগ্রাম ও ২ হাজার ৯০০ টাকায় সৈয়দপুরে যেতে পারবেন। বর্তমানে নভোএয়ার সপ্তাহে ঢাকা থেকে চট্টগ্রামে ৪২টি ও সৈয়দপুরে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ৬ হাজার টাকায় ভ্রমণের সুযোগ দিচ্ছে নভোএয়ার। যেমন কেউ যদি সৈয়দপুর থেকে কক্সবাজার যেতে চান তাহলে ভাড়া পড়বে ছয় হাজার টাকা।
বিজ্ঞপ্তি