প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬ শিরোনামে চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের টিকিটে বিশেষ ছাড় ও প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর–এর আয়োজনে আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেলাটি শুরু হবে। এতে নভোএয়ারের বিভিন্ন গন্তব্যের টিকিট বুকিং দিলেই ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ছাড়া কক্সবাজার, সিলেট ও মিয়ানমারের জন্য বিভিন্ন সুবিধাসহ বিশেষ প্যাকেজ থাকবে। মিয়ানমারের ইয়াঙ্গুনের প্যাকেজ কিনলে ভিসা ফিতে ছাড় মিলবে। সোমবার পর্যন্ত প্রতিদিন মেলার দুয়ার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।
বিজ্ঞপ্তি