নভোএয়ারের বহরে তৃতীয় উড়োজাহাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভোএয়ার তাদের বহরে নতুন আরেকটি উড়োজাহাজ যোগ করেছে৷ এটি হলো একটি এমব্রেয়ার ইএমবি-১৪৫ জেট বিমান, যা গতকাল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে৷
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, ৪৯ আসনবিশিষ্ট এই উড়োজাহাজ হবে নভোএয়ারের তৃতীয় নিজস্ব বিমান৷
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চ্ট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরের মধ্যে মধ্যে যাতায়াত করছে৷ ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে নভোএয়ার উড্ডয়ন শুরু করে৷