প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে ৬৮টি আসনবিশিষ্ট এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে বিমান সংস্থাটির বহরে উড়োজাহাজের সংখ্যা পাঁচে উন্নীত হলো। নতুন উড়োজাহাজটি গতকাল রোববার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে গত ডিসেম্বরে এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ এনেছিল নভোএয়ার। আর চলতি মার্চ মাসে একই মডেলের আরও একটি নতুন বিমান যুক্ত হবে। এসব নতুন উড়োজাহাজ বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথে উড়বে। বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সিলেটে অভ্যন্তরীণ ফ্লাইট এবং মিয়ানমারের ইয়াঙ্গুনে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।
বিজ্ঞপ্তি