নভোনরডিস্ক ভিপি ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডেনমার্কভিত্তিক বিশ্বের বৃহত্তম ইনসুলিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান নভোনরডিস্কের করপোরেট ভাইস প্রেসিডেন্ট কেরিন উইরিঙ্ক এক সংক্ষিপ্ত সফরে আজ সোমবার ঢাকা আসছেন। এ সফরে কেরিন উইরিঙ্ক নভোনরডিস্ক বাংলাদেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি বারডেম হাসপাতাল পরিদর্শন করবেন। পাশাপাশি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেবেন। কেরিন উইরিঙ্ক ইউরোপ অঞ্চলের মানবসম্পদ পরিচালক হিসেবে ২০০৬ সালে নভোনরডিস্কে যোগ দেন। নভোনরডিস্ক ৯০ বছর ধরে বিশ্বের ডায়াবেটিস সেবায় নেতৃত্ব দিয়ে আসছে। বিশ্বের ৭৫টি দেশে ৮০ হাজার ৭০০ কর্মী আছে প্রতিষ্ঠানটির। নভোনরডিস্কের ওষুধ বিশ্বের ১৮০টি দেশে বাজারজাত হয়। বাংলাদেশে নভোনরডিস্ক ৫০ বছর ধরে কাজ করে আসছে।