নভো এয়ারের এটিআর উড়োজাহাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান সংস্থা নভো এয়ারের বিমানবহরে যুক্ত হয়েছে ৬৮ আসনের তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। গত মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স কক্ষে উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। পাশাপাশি তিনি সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে নভো এয়ারের ফ্লাইট পরিচালনা কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, নবনিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইবিএল ব্যাংক ও নভো এয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।