নভো নরডিস্কের ঊর্ধ্বতন কর্মকর্তা আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামিলা সিলভেস্ট
ক্যামিলা সিলভেস্ট

ডেনমার্কভিত্তিক ইনসুলিন প্রস্তুত-কারক প্রতিষ্ঠান নভো নরডিস্কের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট ক্যামিলা সিলভেস্ট আজ বুধবার ঢাকা আসছেন।
ক্যামিলা সিলভেস্ট বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ২১টি দেশে নভো নরডিস্কের দায়িত্বে আছেন। সফরকালে তিনি বাংলাদেশে ‘ট্রেসিবা’ নামের নতুন একটি ইনসুলিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন।
ক্যামিলা সিলভেস্ট এসকেএফ বাংলাদেশের ওষুধ কারখানা পরিদর্শন করবেন, যেখানে নভো নরডিস্কের হিউম্যান ইনসুলিন ভায়াল প্রক্রিয়াজাত ও প্যাকেজিং হয়। দেশে নভো নরডিস্ক ইনসুলিনের আমদানিকারক ও পরিবেশক ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
নভো নরডিস্ক বাংলাদেশে ৫০ বছরের বেশি সময় ধরে কাজ করছে। বিজ্ঞপ্তি।