নভো নরডিস্কের ৯০ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগের সেবাদানকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান নভো নরডিস্কের গতকাল সোমবার ৯০ বছর পূর্তি হয়েছে। এখন বিশ্বের দুই কোটি ৩০ লাখের বেশি ডায়াবেটিস রোগীকে সেবা দিচ্ছে নভো নরডিস্ক।৯০ বছর পূর্তিতে ঢাকায় নভো নরডিস্কের কার্যালয়ে গতকাল দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার অনুষ্ঠানের উদ্বোধন করেন।ঢাকায় নভো নরডিস্কের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে ইনসুলিনের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে নভো নরডিস্ক এখন এসকেএফ বাংলাদেশের সঙ্গে অংশীদারির মাধ্যমে অত্যাধুনিক ও উচ্চপ্রযুক্তির কারখানা স্থাপন করেছে।