প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে নভোএয়ার-বিপিজিএ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে গত বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। নভোএয়ারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এই টুর্নামেন্টের আয়োজন করে। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাদল হোসেন। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে মোহাম্মদ দুলাল হোসেন ও জামাল হোসেন মোল্লা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, পরিচালক মেজর ইকবাল কবির (অব.), বিপিজিএর প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি