প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতর উপলক্ষে দেশের দুটি অভ্যন্তরীণ পথে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ ছাড়া অভ্যন্তরীণ তিনটি পথে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইটও চালাবে সংস্থাটি। নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত যশোর থেকে ঢাকা ও সৈয়দপুর থেকে ঢাকা আসার পথে ভাড়া পড়বে সর্বনিম্ন ২০১৭ টাকা। আর ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে যশোর ও ঢাকা থেকে সৈয়দপুর পথে ২০১৭ টাকায় ভ্রমণ করা যাবে। যশোর ও সৈয়দপুর পথে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালিত হবে। কক্সবাজার পথে ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত একটি ফ্লাইট চলবে।