নভোএয়ারের পঞ্চম বছরে পদার্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার পঞ্চম বছরে পদার্পণ করেছে। ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম আকাশপথে যাত্রী পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু করেছিল নভোএয়ার। বর্তমানে এ সংস্থা অভ্যন্তরীণ সব কটি গন্তব্য ছাড়াও ইয়াঙ্গুন ও কলকাতা—এ দুটি আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী পরিবহন করছে। এখন পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে মোট ১১ হাজার ৬৬৫টি ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ১০ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে নভোএয়ার। এ সংস্থার বহরে রয়েছে ছয়টি উড়োজাহাজ।

বিজ্ঞপ্তি