নভোএয়ারের বহরে যোগ হলো দ্বিতীয় উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নতুন বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে দ্বিতীয় উড়োজাহাজ যোগ হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার এই এমব্রেরার ইএমবি-১৪৫ জেট উড়োজাহাজটি এসে পৌঁছায়। এর আগে গত ৩০ নভেম্বর নভোএয়ার একই ধরনের প্রথম উড়োজাহাজটি নিয়ে আসে। দ্বিতীয় উড়োজাহাজটির আগমন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নভোএয়ারের চেয়ারম্যান ফাইজ খান, ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, পরিচালক ফায়জুর রহমান ও মাইনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মফিজুর রহমান জানান, চলতি ডিসেম্বর মাসের শেষ দিকেই তাঁরা বাণিজ্যিকভাবে বিমানের উড্ডয়ন শুরু করতে পারেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে নভোএয়ারের ইএমবি-১৪৫ উড়োজাহাজ ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সিলেট পথে যাতায়াত করবে। বিমানটির যাত্রী পরিবহন ক্ষমতা ৪৯ জন। রোলস রয়েস ইঞ্জিনচালিত এ উড়োজাহাজ বিনা বিরতিতে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম। বিজ্ঞপ্তি।