নভোএয়ারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভোএয়ার তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
ছবি: সংগৃহীত

বেসরকারি এয়ারলাইন নভোএয়ার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।নভোএয়ার ২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে।

৮ম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান বলেন, নভোএয়ার সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার মান আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে নভোএয়ারের বহরে নিজস্ব ৭টি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রয়েছে। তিনি বলেন, নতুন বছরে পদার্পণে নভোএয়ারের অঙ্গীকার হচ্ছে যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজন ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করা।

নভোএয়ারের ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্য কলকাতায় বিস্তৃত। বিজ্ঞপ্তি