নয় দিন যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) নয় দিন ধরে অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।
যমুনা সার কারখানা সূত্রে জানা গেছে, কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। ফলে নয় দিন ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে। অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদনে যেতে আরও তিন-চার দিন সময় লাগবে।
জানতে চাইলে জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রথম আলোকে বলেন, ‘আগামী তিন-চার দিনের মধ্যে অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদনে যাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।’