নয় সপ্তাহের মধ্যে অর্থ ফেরত দিতে হবে সাহারাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নয় সপ্তাহের মধ্যে বিনিয়োগকারীদের ২৪ হাজার কোটি রুপি ফেরত দেওয়ার জন্য সাহারা গ্রুপকে নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। এর মধ্যে পাঁচ হাজার ১২০ কোটি রুপির ব্যাংক ড্রাফট অবিলম্বে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) কাছে হস্তান্তর করারও নির্দেশ দেওয়া হয়েছে।প্রধান বিচারপতি আলতামাস কবিরের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ গত বুধবার এই নির্দেশ প্রদান করেছেন। এই বেঞ্চের অপর দুই বিচারপতি ছিলেন এস এস নিজ্জর ও জে চেলামেসওয়ার।নির্দেশ অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ১০ হাজার কোটি রুপি এবং বাকি অর্থ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে।এই নির্দেশের ফলে সাহারা গোষ্ঠীর দুটি প্রতিষ্ঠানকে (সাহারা রিয়েল এস্টেট করপোরেশন ও সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট করপোরেশন) বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ ১৫ শতাংশ সুদসহ ফেরত দিতে হচ্ছে। এর আগে ৩১ আগস্ট উচ্চ আদালত নভেম্বরের মধ্যে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সাহারা গোষ্ঠী সময় চায়। সূত্র: বিজনেস লাইন।