প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের রমজানে নর ও পিউরইট নিয়ে এসেছে ‘শেয়ার এ মিল’ শীর্ষক প্রচারকার্যক্রম। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই কার্যক্রমে। নর এবং পিউরইটের দল ইফতার প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইফতার পৌঁছে দিচ্ছে। এতে কাজ করছে স্বেচ্ছাসেবক সংগঠন বিদ্যানন্দ। বিজ্ঞপ্তি।