নরওয়েস্টের কারখানা খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহজাদপুরের নরওয়েস্ট ইন্ডাস্ট্রিজ নামের পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন শ্রমিক নেতারা। কারখানাটির মালিক ভারতীয় নাগরিক পলক শেঠি।
কারখানাটি খুলে দেওয়ার দাবিতে গতকাল ঢাকায় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন। পরে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, নরওয়েস্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
গত ১৬ এপ্রিলে দুই শতাধিক শ্রমিককে চাকরি থেকে বাদ দিয়ে কারখানাটি বন্ধ করে দেয় নরওয়েস্ট কর্তৃপক্ষ। পরে অবশ্য শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে তারা।
আন্দোলনের যৌক্তিকতা সম্পর্কে আমিরুল হক প্রথম আলোকে বলেন, কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন থাকলে সেটি বন্ধ করতে হলে মালিককে অবশ্যই ইউনিয়নের নেতা ও শ্রম দপ্তরের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হয়। নরওয়েস্টের ক্ষেত্রে তেমনটি করা হয়নি।