নরওয়ের সিএনজি ও এলপিজি সিলিন্ডার নিয়ে এল কসমিক গ্রুপ
স্থানীয় কসমিক গ্রুপ দেশের বাজারে নরওয়েভিত্তিক হেক্সাগন কম্পোজিটসের তৈরি সিএনজি ও এলপিজি সিলিন্ডার নিয়ে এসেছে।ঢাকায় ব্র্যাক ইনে সম্প্রতি এক অনুষ্ঠানে এই দুই পণ্যের বাজারজাতকরণ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে কসমিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাজা সাদাতউল্লাহ, পরিচালক রাসিল হক ও বিপণন ব্যবস্থাপক শমসিয়া তাবাসসুম, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত রানে বার্ট ল্যুন্ড, রাগাসকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার রবীন্দ্র ভাসিস্ট এবং এনসিসিআইর সভাপতি আরিল্ড ক্লকারহগ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে একটি সংযোজন কারখানা এবং এরপর একটি উৎপাদনকেন্দ্র স্থাপনের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও আছে হেক্সাগন কম্পোজিটসের। অনুষ্ঠানে বলা হয়, এসব সিলিন্ডার হালকা ও নিরাপদ বলে বিস্ফোরিত হওয়ার আশঙ্কা নেই। সিলিন্ডারগুলো স্বচ্ছ বলে এতে গ্যাসের লেভেল দেখা যায়। এ ছাড়া সিলিন্ডারগুলোর ওজন প্রচলিত সিলিন্ডারের চেয়ে ৩৩% কম। বিজ্ঞপ্তি।