নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। এতে সাধারণ শ্রেণি থেকে ১২ জন ও সহযোগী শ্রেণি থেকে ছয়জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হবেন। এই ১৮ জনের মধ্য থেকে পরবর্তী সময়ে একজন করে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জোহরা সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী ভোটার হওয়ার শেষ দিন ১৯ অক্টোবর, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ২৮ অক্টোবর, আপিল বোর্ডে আপত্তি দাখিল আগামী ৩ নভেম্বর, আপত্তি নিষ্পত্তি ৬ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৯ নভেম্বর। মনোনয়নপত্র সংগ্রহ ১৩–১৬ নভেম্বর ও দাখিল ১৭ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ নভেম্বর, বাতিল মনোনয়ন বিষয়ে আপত্তি দাখিল ২১ নভেম্বর ও আপিল নিষ্পত্তি ২৪ নভেম্বর, বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২ ডিসেম্বর, প্রার্থীদের তালিকা প্রকাশ ৪ ডিসেম্বর।