নরসিংদীতে এনসিসি ব্যাংকের ৭০তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই অনলাইন-সুবিধা নিয়ে নরসিংদীতে এনসিসি ব্যাংক লিমিটেডের ৭০তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ এম হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার।শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টি এম ফারুক চৌধুরী ও মো. তারিকুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম চৌধুরী ও জগদীশ চন্দ্র দেবনাথ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।