প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন বিষয়ে করদাতাদের উদ্বুদ্ধ করতে গতকাল শনিবার এক সেমিনারের আয়োজন করা হয়। সদর উপজেলার পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কে ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার গোলাম রসুল মিয়া। বক্তব্য দেন ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের কমিশনার মোহাম্মদ এনামুল হক, নরসিংদী চেম্বারের সভাপতি আবদুল্লাহ আল মামুন, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ।