নরসিংদীতে চলতি মাসেই রং তৈরির কারখানা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নরসিংদীর ঘোড়াদিয়ায় প্রতিষ্ঠিত এথ্রি কালার কেম নামে রং তৈরির একটি কারখানা চলতি মাসেই পুরোদমে বাণিজ্যিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু করবে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদন সম্পন্ন করেছে।নরসিংদীর তরুণ উদ্যোক্তা আবেদ টেক্সটাইল লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন, আল আমিন কালারের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা ও ভারতের আনন্দ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা অচুত জাসানি যৌথভাবে নরসিংদীর ঘোড়াদিয়ায় এক একর জমির ওপর এই কারখানা গড়ে তোলেন।বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার ২০১০ সালের ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সম্প্রতি তিনি কারখানাটি পরিদর্শন করেন।এথ্রি কালার কেমের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা ২০০ মেট্রিক টন রং উৎপাদন করব।’