নরসিংদীতে থ্রিজি-সেবা চালু করল এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থ্রিজি-সেবার উদ্বোধন উপলক্ষে নরসিংদী শহরে শোভাযাত্রা বের করা হয়।
থ্রিজি-সেবার উদ্বোধন উপলক্ষে নরসিংদী শহরে শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশের টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নরসিংদীতে থ্রিজি-সেবা চালু করেছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়। এ উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়।
থ্রিজি-সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পি ডি শর্মা, উত্তর-পূর্ব জোনের জোনাল বিজনেস ব্যবস্থাপক এম খুরশেদ আলম, জোনাল সেলস ব্যবস্থাপক সানি কেনেথ পালমার, নরসিংদী শহরের টেরিটরি ব্যবস্থাপক সৈয়দ বায়েজীদ হাসান, নয়ন চন্দ্র দাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পি ডি শর্মা বলেন, ‘নরসিংদীতে থ্রিজি-সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ এ সেবা গ্রহণ করে নরসিংদীর মানুষ উপকৃত হবে বলে আশা করেন তিনি।
এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদীর ভালাঙ্গর বাস স্টেশন, গভর্নমেন্ট কলেজ, জেলা স্টেডিয়াম, রেলওয়ে স্টেশন, হাসপাতাল, কাঁচাবাজার, বিআরটিসি বাস স্টপেজ, নরসিংদী বাস টার্মিনাল, ইউএমসি জুট মিল, সাহেপ্রতাপ বাস স্ট্যান্ড, পাঁচদোনা মোড় বাস স্ট্যান্ড, মোজাম্মেল প্রাইভেট হসপিটাল, হলিডে ড্রিম পার্ক, শেখেরচর বাস স্টপেজ, মাধবদী বাস স্টপেজ, মাধবদী বাজার ও মাধবদী এসপি ইনস্টিটিউশন এলাকায় থ্রিজি-সেবা পাওয়া যাবে। এয়ারটেলের গ্রাহকেরা *১২১*৭*৪# অথবা ১২১২ নম্বরে ডায়াল করে এবং এয়ারটেলের ওয়েবসাইটে (www.bd.airtel.com/airtel3G) থ্রিজি-সেবার আওতাভুক্ত এলাকা সম্পর্কে জানতে পারবেন।