প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সরকারি কলেজ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলছে। এবারে ৯৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় নরসিংদী চেম্বার মেলাটির আয়োজন করেছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম গত শনিবার মেলাটির উদ্বোধন করেন। চেম্বারের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, সদর উপজেলার চেয়ারম্যান মনজুর এলাহী, নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
নরসিংদী প্রতিনিধি