নরসিংদীতে মুদ্রা পাচার প্রতিরোধে প্রশিক্ষণ
নরসিংদীতে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন নিয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।ঢাকা ব্যাংক লিমিটেড গতকাল শনিবার নরসিংদীর বাঁধন কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে জেলার ২৯টি ব্যাংকের ৫২ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন।প্রশিক্ষণে মুদ্রা পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ-সংক্রান্ত আইন, আইনের প্রয়োগ, এর সুবিধা-অসুবিধাসহ সব দিকনির্দেশনামূলক কার্যক্রম সম্পর্কে ব্যবস্থাপকদের অবহিত করা হয়।প্রশিক্ষণ দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. রফিকুল ইসলাম, উপপরিচালক ফারজানা আকতার, উপপরিচালক মো. তাসলিম আরিফ প্রমুখ। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ওবায়দুল আজম।আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ব্যবস্থাপক শাকির আমিন চৌধুরী, বিজনেস অপারেশনস বিভাগের প্রধান ফখরুল ইসলাম ও মাধবদী বাজার শাখার ব্যবস্থাপক আফজাল হোসেন।