নরসিংদীতে মূসক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে নরসিংদীতে ১২ দিন পর গতকাল মূল্য সংযোজন কর (মূসক) দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নরসিংদীর বিভাগীয় মূসক কার্যালয় শহরে শোভাযাত্রা বের করে। কর্মকর্তারা জানান, নরসিংদীতে সদ্য বিদায়ী ২০১২-১৩ অর্থবছর ১২৭ কোটি ১৯ লাখ টাকার লক্ষ্যমাত্রা বিপরীতে ১২৯ কোটি ২১ লাখ টাকা মূসক আদায় হয়েছে। তার আগের অর্থবছর ৯৮ কোটি টাকা মূসক আদায় হয়েছিল। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় (পূর্ব) যুগ্ম কমিশনার আবু ফয়সাল মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন নরসিংদীর সহকারী কমিশনার মো. শাফায়েত হোসেন, রূপগঞ্জ সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা আবিদুর রহমান, আশরাফ উদ্দিন, মো. মনিরুজ্জামান প্রমুখ।