প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাব থানার নারায়ণপুরে গত বুধবার মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ-জামান আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী, এজেন্ট সচেতন সাহায্য সংস্থার (এসএসএস) চেয়ারপারসন হাসনা হেনা, নির্বাহী পরিচালক জেসমিন রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি