নরসিংদীর শিবপুরে অগ্রণী ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর বাজারে সম্প্রতি অগ্রণী ব্যাংকের ৮৮৯তম শাখা চালু হয়েছে।স্থানীয় সাংসদ জহিরুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের নরসিংদী অঞ্চলের প্রধান নাজমুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক এম এ রউফ সরদার, কে এম এন মঞ্জুরুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ, শামস্-উল ইসলাম প্রমুখ।